ভালুকায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে ডুবে মাহবুব রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার তালাব গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালাব গ্রামের আলম হোসেনের শিশু সন্তান, তালাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি প্রাইমারি শাখার ছাত্র মাহবুব রাফিকে মঙ্গলবার দুপুর থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। সন্ধ্যায় ফায়ার সাভিসের ডুবুরিদল বাড়ির পাশে লাউতি খাল থেকে শিশুর লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, স্থানীয় ইউপি সদস্য মো কামাল উদ্দিন জানান, দুপুরে বাড়ির পাশে পাড়ার কিছু কিশোর লউতি খালে যায় সাতার কাটতে। এসময় রাফিও তাদের সাথে খালপাড়ে যায়। পরে অনেক  খোঁজাখুঁজির পর রাফিকে না পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দিলে, তারা এসে সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *