গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
‘শিশু বান্ধব শিক্ষা , স্মার্ট বাংলাদেশর দীক্ষা ” এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক, সহকারী শিক্ষা অফিসার সায়মা আক্তার, উপজেলা রিসোট সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হক বিপ্লব, সহকারী  শিক্ষক রেজাউর রহমান, মাহফুজা খানম ও আতাউর রহমান দিদার প্রমুখ ।
এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *