গফরগাঁওয়ে শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহর গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ গতকাল শনিবার সকাল ৮টায় শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
চার শতাধিক দর্শকের উপস্থিতিতে ব্রহ্মপুত্র বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের চমকপ্রদ ফুটবল খেলায় কাজী নজরুল ইসলাম হাউস ও রবীন্দ্রনাথ ঠাকুর হাউজ ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে কাজী নজরুল ইসলাম হাউস ৫-২ গোলে রবীন্দ্রনাথ ঠাকুর হাউজকে হারিয়ে জয়লাভ করে। বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোবারক হোসেন দুলাল মেম্বার, প্রধান উপদেষ্টা মোস্তফা রায়হান বুলবুল, বিদুৎসাহী আজিজুল হক সোহাগ, পরিচালক মাসুদুল আল আজাদ ও প্রধান শিক্ষক শ্রী কার্তিক চন্দ্র বর্মন। খেলাটি পরিচালনা করেন
উদয়ন তরুণ সংঘের সভাপতি মফিজুল হক শাকিল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউটিউব ব্লগার ও সেচ্ছাসেবক নাজমুল হুদা, শহিদুল ইসলাম প্রণয়, সিমন, রামিম, মাসুম, মাহিম, প্রান্তসহ অসংখ্য ক্রীড়ামোদী, স্কুলের শিক্ষক/ শিক্ষিকা, অভিভাবকমন্ডলী ও শিক্ষার্থীরা প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *