গফরগাঁওয়ে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে উথুরী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার খানমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উথুরী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শিব্বির আহমেদ।
অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক কামরুন্নাহার খানমের বিগত দিনের কার্যকলাপ নিয়ে প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারী ও ছাত্র -ছাত্রীবৃন্দ। সভা শেষে বিদায়ী শিক্ষককে বিদ্যালয়, শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *