ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায়  উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০ মে) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।

জানা যায়, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মোঃ গোলাম মোস্তফা পেয়েছেন দোয়াত কলম, মোঃ রফিকুল ইসলাম পিন্টু কৈ মাছ, মোঃ কামরুজ্জামান পিন্টু টেলিফোন, মোঃ রফিকুল ইসলাম (হাজী রফিক) আনারস, মোঃ মহিউদ্দিন (ইঞ্জিনিয়ার মহিউদ্দিন) মোটরসাইকেল, দেওয়ান ফেরদৌসুর রহমান কাপ পিরিচ ও মোঃ নজরুল ইসলাম সরকার পেয়েছেন ঘোড়া প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মোঃ এজাদুল হক পারুল পেয়েছেন তালা, মোঃ আবুল হোসাইন খোকন উড়োজাহাজ, হোসাইন মোঃ রাজিব টিয়া পাখি, মোহাম্মদ আফরুজ্জামান মাইক, ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ বই, খন্দকার মওদুদ আহমেদ টিউবওয়েল ও হুমায়ূন আহমেদ পেয়েছেন চশমা প্রতীক।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মাহমুদা সুলতানা মুন্নি পেয়েছেন পদ্ম ফুল, মোছাঃ খাদিজা আক্তার কলস ও মোছাঃ শিউলী আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *