গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা রিটার্নিং অফিসার মাহফুজুল আলম মাসুম।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ গ্রহন করছেন।
এতে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (আনারস), মোহাম্মদ আবুল হোসেন (ঘোড়া) ও মোঃ আফজালুর রহমান (মটর সাইকেল) মার্কা প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আতাউর রহমান (উড়োজাহাজ), এ এস এম মজিবুর রহমান (তালা), এ কে এম মাহতাব উদ্দিন সাদেক (টিয়া‌ পাখি), এস এম শফিক উদ্দিন (চশমা), বুলবুল আহমেদ (পালকি), মোঃ এনামুল হক (মাইক) ও মোঃ রাসেল বক্ম (টিউবওয়েল) মার্কা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার(প্রজাপতি), নূরজাহান সিরাজী ববি (কলস), মোছাঃ শাহনাজ পারভীন (পদ্ম ফুল) ও রেহনুমা তারান্নুম দিতি (ফুটবল) মার্কা প্রতীক পেয়েছেন।
প্রতীক পেয়েই প্রার্থীরা মাইকিং প্রচারনায় নেমে পড়েছেন, সভা ও মিছিল করছেন এবং পোষ্টার লিফলেট ছাপানোর জন্য দৌড়ঝাঁপ পাড়ছেন।
উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে এ উপজেলা পরিষদ গঠিত ।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ০৭৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার -১ লক্ষ ৯৭ হাজার ২৩৬ জন, নারী ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৮৩৮ জন, হিজরা ভোটার- ২ জন এবং ভোট কেন্দ্র সংখ্যা-১১৯।
চতুর্থ ধাপের এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৩ জুন। ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *