ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

শেয়ার করুন :

ভালুকা প্রতিনিধি:-

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকের চাপায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম বাসযাত্রী শফিকুল ইসলাম (৩৬) ও ট্রাক ড্রাইভার ইয়াকুব আলী মোল্লাহ। হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান , বৃহস্পতিবার রাত ৩ টার পরে উপজেলার হাজির বাজার এলাকায় পৌছাঁলে বাসের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে ত্রুটি সারছিলেন চালক ও তার সহকারীরা। ওই সময়ে বাসের যাত্রীরা সড়কের পাশে পায়চারি করেন। হঠাৎ একটি ট্রাক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সেখানেই ট্রাকের চাপায় বাস যাত্রী  জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার  লঙ্গারচরের মাজম আলীর ছেলে শফিকুলের মৃত্যু হয়। এসময় ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়ে চালক ও দুই সহকারীসহ মোট তিনজন গুরতর আহত হলে   তাদেরকে ভালুকা সরকারী হাসপাতালে নেয়ার পর ডাক্তার ট্রাক ড্রাইভার ইয়াকুব আলী মোল্লাহকে মৃত ঘোষণা করেন । ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!