ভালুকায় বিদ্যুৎষ্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রুবেলের (২৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১ টায় আমনআঁটি পাড়ায় নিজ মাছের খামারে। নিহত রুবেল উপজেলার গোয়ারী আমনআঁটি পাড়ার ফিরোজ আহম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলের নিজ গ্রামে মাছের খামার রয়েছে। সেই খামারে পল্লীবিদ্যুতের সংযোগ ছিলো, সোমাবার রাতে খামারের বিদ্যুতের তার ছিড়ে যায়। ঘটনার সময় সেই ছেঁড়া তার নিজেই জোড়া দিতে যান তিনি। সঞ্চালিত লাইনে বিদ্যুতের তার জোড়া দেয়ার সময় সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ছিটকে পুকুরের পানিতে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন খোঁজ পেয়ে রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম রাফি জানান, মেহেদী হাসান রুবেল বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ছিলেন, তিনি তাঁর খামারের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত  হলে তাঁকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *