ভালুকায় লোডশেডিংয়ের প্রতিবাদে  বিদ্যুৎ অফিস ঘেরাও

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভূক্তভোগি লোকজন বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। দু’দিনের মাঝে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎয়ের লোডশেডিংয়ে সহনীয়  পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রæতি দিলে ঘেরাও প্রত্যাহার করে নেয় উত্তেজিত জনতা।
ভূক্তভোগিদের অভিযোগ, পবিত্র রমজান মাস আসার পর থেকেই ইফতার, তারাবির নামাজ, সেহরির সময় বিদ্যুৎ চলে যায় এবং ২৪ঘন্টায় মাঝে অহরহ বিদ্যুৎয়ের লোডশেডিং দেয়া হচ্ছে। এতে ভালুকা পৌর সভার ৯নম্বর ওয়ার্ডের জনগণ ক্ষোব্ধ হয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে রাখে। এ সময় উত্তেজিত জনতাদের মাঝে নেতৃস্থানীয় লোকজনের সাথে নির্বাহী প্রকৌশলীর ফলপ্রসু আলোচনা শেষে ঘেরাও প্রত্যাহার করে নেয়া হয়।
ভালুকা পিবিডি এর নির্বাহী প্রকৌশলী এ জে এম আনোয়ারুজ্জামান জানান, দেশে বিদ্যুৎ’র ঘাটতি থাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবহারে একটু সমস্যা হচ্ছে। আগামী দু একদিনে মাঝে ওই এলাকার বিদ্যুৎ এর লোড শেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *