ভালুকায় মজুতকৃত সারের স্তুপে দুর্বৃত্ত্বদের আগুন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজারে বৃহস্পতিবার রাত দেড়টার সময় বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেকের ব্যবসায় প্রতিষ্ঠান মেসার্স কল্পনা এন্টারপ্রাইজের মজুতকৃত তিনশত বস্তা সারে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আব্দুল বারেক বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকবাড়ি বাজারের প্রবীন সার ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক বাজারের ইজারার দরপত্র ক্রয় করেন। দরপত্র ক্রয়ের পর থেকে প্রতিপক্ষরা তাঁকে নানা ভাবে হুমকী ধুমকী দিয়ে আসছিলো। বৃহস্পতিবার বীরমুক্তিযোদ্ধার দোকানের সামনের বাঁশ বেঁধে দেয়, যাতে তাঁর দোকানে মালামাল আনা নেয়া করতে ট্রাক ঢুকতে না পারে। ঘটনার রাত আনুমানিক দেড়টার সময় দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধার দোকানের সামনে মজুত করা ৩০০ বস্তা সারে আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্যান্য দোকানিরা খোঁজ পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর আব্দুর বারেক উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানার  ওসিকে ফোনে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক জানান, বাজারের ইজারার দরপত্র কেনার পর থেকেই সাবেক মেম্বার শামছুল হক ও আব্দুল হাইয়ের নেতৃত্বে আমাকে নানাভাবে হুমকী ধুমকী দিয়ে আসছেন। আমার দোকানের সামনে বাঁশ বেঁধে দিয়েছেন। যাতে আমার দোকানে মালের ট্রাক ঢুকতে না পারে। বর্তমানে আমার তিন কোটি টাকার মালামাল মজুত রয়েছে। আমি সিনজেনটার কোম্পানির ৪ থানার ডিলার।
মল্লিকবাড়ি বাজারের ইজারাদার শামছুল হক জানান, বারেক ডিলারের দোকানের দুই পাশ দিয়েই রাস্তা থাকায় গরু হাটের সম্প্রসারণের জন্য বাঁশ বাঁধা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অগ্নিকান্ডে তেমন কোন ক্ষতি হয়নি। কয়েকটা সারের বস্তার কোনা পুড়ে গেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরী হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *