ভালুকায় মদপান করে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ 

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় মদ পান করে দুই ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, উপজেলার বাটাজোর গ্রামের জাফর খানের ছেলে আরিফ খান (৪০)  ও একই গ্রামের আশরাফ খানের ছেলে আদনান খান (৩০)।ঘটনাটি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপির সদস্য ইয়াসিন তালুকদার। ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) রাতের কোনো এক সময় আরিফ ও আদনান তার সহপাঠীদের নিয়ে সম্মিলিতভাবে  নিজ এলাকায় মদপান করেন। বুধবার ভোর থেকেই তাদের পাতলা পায়খানা ও বমি শুরু হলে আরিফ খানকে  প্রথমে ভালুকা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সময় সকাল ৮টায় পথিমধ্যে মারাযান।  আদনানকে বুধবার দুপুরের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারাযান।
কাচিনা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান  মুশফিকুর রহমান লিটন জানান,আমার ইউনিয়নের দুইজন লোক মারা গেছেন এটা সত্য। কিন্তু মদপান করে মারা গেছেন কিনা তা তিনি বলতে পারছন না। তবে আগে তারা মদ পান করত এলাকাতে এখন এমনটাই শোনা যাচ্ছে।
ভালুকা মডেল থানা পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *