ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু ছেলের মৃত্যু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন সানকিপাড়া এলাকায় পৌঁছালে এক নারী শিশু ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *