গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজনে স্থানীয় ইসলামিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত ক্রীড়ানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া, মোঃ আসাদুজ্জামান, মোঃ মোশারফ হোসেন, কুশল আহমেদ রনি ও সায়মা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমূখ। অন্যদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক, সুধিজন উপস্থিত ছিলেন।
ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক।
ক্রীড়ানুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *