নান্দাইলে অজ্ঞাত পরিচয় নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের নান্দাইলে বস্তাবন্দি অজ্ঞাতনামা (২৫) নারীর মরদেহ উদ্ধার করেছেন নান্দাইল  মডেল থানা পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ভেকুয়া বিলের খাদ থেকে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত হয়নি।

জানা গেছে- উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর ভেকুয়া বিলের খাঁদে রোববার সকালের স্থানীয়রা মাছ ধরতে গিয়ে বস্তাবন্দি ভাসমান মরদেহ দেখতে পান। মরদেহের খবর জানা জানি হলে আশে পাশের লোকজন ভিড় জমান। স্থানীয়রা নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত নারীর মরদেহের বিবর্ষ থাকায় পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারনা অজ্ঞাত নারীকে মেরে বস্তাবন্দি করে রেখে গেছে।

স্থানীয় শাহ্ আলম নামের এক ব্যক্তি জানান- বিলের খাঁদে লাশ পাওয়া গেছে খবর শুনি গিয়ে দেখি বস্তাবন্দি অবস্থা। মরদেহ দেখে বুঝা যায় ৩-৪ দিন আগে মেয়েটিকে মেরে রেখে গেছে। শরীরের পচন ধরে গেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  মুঠোফোনে জানান- রোববার সকালের দিকে খবর পেয়ে বিলের খাদ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় জানা যায়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *