ভালুকায় শিশুর লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মারিয়া নামে নয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ভরাডোবা দক্ষিনপাড়ার লেগুনাচালক মো. মাহাবুব আলমের মেয়ে। ভালুকা মডেল থানা পুলিশ গত শনিবার (১৭ ফেব্রæয়ারী) রাতে লাশটি উদ্ধার করে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা দক্ষিণপাড়ার মো. মাহবুব আলমের মেয়ে মারিয়া গত শনিবার সন্ধ্যার দিকে ভাত দেয়ার জন্যে তার মা’কে বলে। ওই সময় তার মা একটু পরে ভাত দেয়া হবে বলে তাকে জানায়। এদিকে, মারিয়ার চাচা রাজমিস্ত্রী কাজ শেষে বাড়ি ফেরেন এবং সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে তিনি বাড়ির পেছনে মারিয়াকে পড়ে থাকতে দেখেন। পরে, দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম শিশু মারিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *