গফরগাঁওয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলাতে ২ কেজি গাঁজাসহ হিমেল খান (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের পাঁচাহার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিমেল খান উপজেলার টাংগাব ইউপির পাঁচাহার গ্রামের মৃত রুহুল আমিন খান ওরফে হিরনের ছেলে। এ ব্যাপারে পাগলা থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে হিমেল খান পাঁচাহার এলাকায় বিপুল মাদক নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় পাগলা থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) আমিনুল হক ও এএসআই আনোয়ার হোসেনসহ পুলিশ ফোর্স মিলে ওই এলাকায় মাদক উদ্ধার অভিযান করার সময় হিমেল খানের হেফাজতে থাকা দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আরো ৩/৪ জন কৌশলে পালিয়ে যায়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাগলা থানায় একটি মামলা (মামলা নং-০৫, তাং-৯/০২/২৪ ইং) দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *