গফরগাঁওয়ে কালাইপাড় জ্বালেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে কালাইপাড় জ্বালেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে অত্র বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থী-২০২৪ এর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, অভিভাবক, এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ
শিক্ষক মন্ডলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী বলেন, আমার বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় ভালো করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। তোমাদের (শিক্ষার্থী) শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদানসহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *