গফরগাঁওয়ে মাদ্রাসার উপবৃত্তি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চর শাঁখচুড়া আ‌‌ব্দুল হাফেজ দাখিল মাদ্রাসার নিজস্ব অর্থায়নে-২০২৪ সালের উপবৃত্তি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার হলরুমে সুপার মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর শাঁখচুড়া আ‌‌ব্দুল হাফেজ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ আসাদুজ্জামান মজনু। বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।
শেষে শিক্ষার্থীদের হাতে নিজস্ব অর্থায়নে উপবৃত্তি তুলে দেন প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান মজনু।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *