গফরগাঁওয়ে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে গেছে

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
গত শনিবার রাতে গফরগাঁও পৌর শহরের মধ্যবাজারস্থ আলতাফ হোসেন গোলন্দাজ কাঁচা বাজার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শনিবার রাত ১২টায় দিকে মার্কেটের মালেক স্টোর থেকে প্রথমে আগুন জ্বলতে দেখা যায়। সে আগুন মুহূর্তের মধ্যেই দ্রুত পাশের  দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতা ফায়ার সার্ভিসের একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই মালেক স্টোর , সজিব স্টোর , রিয়াজ উদ্দিন স্টোর  ও মাসুদ বেপারী স্টোরের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।এছাড়াও এসব দোকানের চাল ,ডালসহ বিভিন্ন প্রকার মুদি  মালামাল  পানিতে  ভিজে ক্ষতিগ্রস্থ হয়  ।
আলতাফ হোসেন গোলন্দাজ কাঁচা বাজার মার্কেটের সজিব স্টোরের স্বত্বাধিকারী সজিব মিয়া বলেন, আগুনে আমারসহ মার্কেটের আরও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে চারটি দোকানের অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিসের থেকে আগুন সূত্রপাত তা বলতে পারছি না।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রশাদ পাল বলেন, রাত সাড়ে ১২টার  দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে মোট চারটি দোকান পুড়ে যায়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *