প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৬, ২০২৪ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে সুতা তৈরীর কারখানার একটি ওয়েস্টেজ তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খোঁজ পেয়ে প্রথমে স্থানীয়রা ও পরে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বৃহষ্পতিবার (২৫ জানুয়ারী) রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (২৫ জানুয়ারী) রাত সোয়া একটার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে সুতা তৈরীর কারখানার একটি ওয়েস্টেজ তুলার গুদামে আগুন লাগে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ওই গুদামের ২৫-৩০ টন ওয়েস্টেজ তুলা।
গুদাম মালিক কাফি খানের দাবি, আগুনে পুড়ে তার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভালুকার সিনিয়র ফায়ার স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের পর বলা যাবে।
মোট পড়া হয়েছে: ২৩৯