মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ নিহত ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া।

নিহতরা হলেন উপজেলার ঘোষাইল গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃনাল কান্তি দাস (৬২), গোলাইতাজপুর গ্রামের হাসিনা খাতুন (৩১) ও তার আড়াই বছর বয়সী মেয়ে আদিবা।

পুলিশ জানায়, চেচুয়া বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মুক্তাগাছা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা মা-মেয়েসহ তিনজন যাত্রী মারা যান।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *