ভালুকায় ফ্রেস কোম্পানীর গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী  নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ফ্রেশ এলপি গ্যাসের লরি গাড়ির চাপায় আজিজুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জানুয়ারী) রাতে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘাটাইলগামী ফ্রেশ এলপি গ্যাসের লরি গাড়ির (ঢাকা মেট্রো-ড-৬২-০৩৩৮) চাপায় ভরাডোবা বাসস্ট্রান্ডগামী মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী আজিজুল হক ঘটনাস্থলেই মারা যান। নিহত আজিজুল হক ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ গাড়িটি জব্দসহ চালক নরশিংদী জেলার মাদবদী থানার চরমাদবদী গ্রামের জালাল উদ্দিনের ছেলে আলী হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং গাড়িটি জব্দ ও চালককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *