গফরগাঁওয়ে ফাহমী গোলন্দাজ বাবেল তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল ২ লক্ষ ১৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে তৃতীয় বারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ও ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৭ হাজার ৫১৯ ভোট। এছাড়াও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ নাজমুল হক ৪ হাজার ২৭৬ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ও ঈগল প্রতীকের প্রার্থী কায়সার আহাম্মদ পেয়েছেন ৩ হাজার ২৫০ ভোট এবং গণফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ দ্বীন ইসলাম মাছ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯৩ ভোট। নির্বাচন শেষে রাত পৌনে ৯টায় সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বেরসকারি ফলাফল ঘোষণা করেন।
গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ১১১টি কেন্দ্রের ৭৭১টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে। এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮২ হাজার ৯৪৬ জন।
নির্বাচনে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফাহমী গোলন্দাজ বাবেল এবার নিয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে  তিনি ২০০৮ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *