মোহনগঞ্জ ট্রেনে নাশকতায় নিহত আসলামের পরিবারের পাশে গফরগাঁওয়ের ইউএনও

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনে নাশকতার চেষ্টায় গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন সংলগ্ন ট্রেন ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় নিহত গফরগাঁওয়ের সবজি ব্যবসায়ী আসলাম মিয়ার বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানদের খোঁজখবর নেন ও সান্তনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।
গত শনিবার দুপুরে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের সবজি বিক্রেতা নিহত আসলাম মিয়ার বাড়িতে যান ইউএনও। সময় গফরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হক বিপ্লব উপস্থিত ছিলেন।
এর আগে ঘটনার দিন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুক চৌধুরীর পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ভোর রাতে অবরোধকারীদের নাশকতার চেষ্টায় রেললাইন কাটায় গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনের দুর্ঘটনায় আসলাম মিয়া নিহত হয়েছেন । নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত মোছলেম উদ্দিনের ছেলে ।  আসলাম মিয়ার এক স্ত্রী ২ ছেলে শুভ (১১), আবু রায়হান (২) ও ১ মেয়ে আরিফা (৮) রয়েছে। জীবিকার তাগিদে প্রতিদিন  গফরগাঁওয়ের স্থানীয় বাজার থেকে শাকসবজি, মুরগী, ডিমসহ নানা পণ্য সংগ্রহ করে  ট্রেনে  চড়ে গফরগাঁও থেকে ঢাকায় যেতেন আসলাম মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরিবারের একমাত্র  উপার্জনক্ষম ব্যক্তি আসলামকে হারিয়েছে তার পরিবার। আমি শোকাহত পরিবারের খোঁজখবর নিতে সেখানে যাই। উপজেলা প্রশাসন নিহত সবজি ব্যবসায়ী আসলামের পরিবারের পাশে থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *