ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় মতিঝিল ওয়াপদা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী গণতান্ত্রিক পার্টি, ঢাকা মহানগর দক্ষিন শাখার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র, জনগণের অধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দিয়েছে বাঙালী জাতি।
দীর্ঘ নয় মাস স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ও ত্রিশ লাখ শহীদের জীবনের বিনিময়ে ১৯৭১ সনের ১৬ ডিসেম্বর স্বাধীনতার বিজয় অর্জন করেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে,স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও এটা সত্য যে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া বার বার হোচট খেয়েছে। বহু প্রতিকূলতা ও বাধার মধ্যেও দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে আজ বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন নিরলস ভাবে। তাই আজ নির্ধিদায় বলা যায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিন মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন, মামুন পারভেজ, মাওলানা শামসুল ইসলাম ও মাওলানা মোঃ আবু বকর প্রমূখ।