ট্রাকচাপায় ভালুকার স্বর্ণব্যবসায়ী নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত মিনি ট্রাক চাপায় গণেশ কর্মকার (৪৫) নামে ভালুকার এক স্বর্ণব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সীমান্তবর্তী বগার বাজার নামক স্থানে। নিহত গণেশ কর্মকার টঈাইল জেলার কালিহাতি উপজেলার মগড়া গ্রামের স্বর্গীয় কমল কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকার সরকার টাওয়ারের মৃত্তিকা জুয়েলার্সের মালিক গণেশ কর্মকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সীমান্তবর্তী বগার বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী অজ্ঞাত একটি মিনি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিক করেছেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *