গফরগাঁওয়ে রোকেয়া দিবসের চার জয়িতাদের সংবর্ধনা প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ২০২৩ সালের চারজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গফরগাঁওয়ে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম উপলক্ষে আজ শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দ, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, সংবর্ধনা প্রাপ্ত নারী জয়িতা ইয়াসমিন আক্তার ও জুলেখা খাতুন প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত চার জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নিলুফা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জুলেখা খাতুন, সফল জননী ফজিলাতুন নেছা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ইয়াসমিন আক্তার। পরে এ চারজনকে সম্মাননা ক্রেস্ট, চাঁদর ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!