প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৮, ২০২৩ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) অপহরণের ১১ দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ সদর থেকে অপহৃতাকে উদ্ধার ও এক যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপহৃতার বাবা বাদি হয়ে হৃদয় দাস (১৮) ও তার বোন শিবানী রানী দাসকে (২২) আসামী করে মডেল থানায় মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সাতেঙ্গা গ্রামের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে ২৭ নভেম্বর সকালে বাড়ির কাছ এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। এসময় রাস্তার পাশে ও্যঁৎ পেতে বসে থাকা লোক ওই ছাত্রীকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ সদর থেকে অপহৃতাকে উদ্ধার ও এক আসামীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে একই গ্রামের রঞ্জিত দাসের ছেলে হৃদয় দাস ও তার বোন শিবানী রানী দাসকে আসামী করে ভালুকা মডেল থানায় অপহরণ মামলা (নম্বর-১২) করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই মুস্তাফিজুর রহমান জানান, ওই ঘটনায় অপহৃতাকে উদ্ধার ও এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com