নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবে ইসলামী গণতান্ত্রিক পার্টি -অ্যাডঃ নূরুল ইসলাম খান

শেয়ার করুন :

ষ্টাফ রিপোর্টার।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব আসনে ইসলামী গণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দ ও প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীগণ নির্বাচনে অংশ নিচ্ছেন তার বাইরে অবশিষ্ট সকল আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য ইসলামী গণতান্ত্রিক পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকায় মতিঝিলে ইসলামী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান দলের নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান। সভায় তিনি আরো বলেন, দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি প্রদান, ইসলামী আর দেবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দেশব্যাপী ব্যাপকভাবে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্র স্থাপন, সরকারীভাবে সকল উপজেলায় দারুল আরকান মাদ্রাসা স্থাপন, সকল উপজেলায় সরকারীভাবে মডেল মসজিদ প্রকল্প ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন সহ ইসলাম ধর্ম প্রচার  ও প্রসারে বহু পদক্ষেপ গ্রহণ করেছেন যা অতীতে কোন সরকারের আমলেই করা হয়নি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য ইসলামী গণতান্ত্রিক পার্টির নেতা-কর্মীগণ কাজ করবে।
দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ. বীর মুক্তিযোদ্ধা  মেঃ হাবিবুর রহমান , জগদীশ কর্মকার, মাওলানা আনিসুর রহমান শেখ, মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব৳ মাওলানা শামসুল ইসলাম,  সাংগঠনিক৩ সম্পাদক মাওলানা আবু বকর,মাওলানা৩৪ হুমায়ূন কবির।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!