ময়মনসিংহে পর্নোগ্রাফি সংঘবদ্ধ চক্রের ১২ সদস্য গ্রেফতার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে পর্নোগ্রাফি তৈরির চারটি ল্যাপটপ, দুটি মোবাইল ও অন্যান্য ডিভাইসসহ সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. হাসান আলী, মো. সবুজ খান, মো. সজল, মো. হুসেন আলী, মো. মনির হোসেন, মো. জুয়েল মিয়া, মো. নাজিম উদ্দিন, মো. রানা মিয়া, হুমায়ুন কবির, মো. আরিফুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম ও মো. জাকারিয়া। এরা সবাই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

তিনি জানান,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডের ওয়াপদা অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সূত্র ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন দেশী বিদেশী নারী পুরুষের ফেইক আইডি’র মাধ্যমে নানা শ্রেণির ভুক্তভোগীদেরকে একাধিক পর্ণোগ্রাফিক সাইটে আমন্ত্রণ জানিয়ে সেখানে তাদের দুর্বল মুহুর্তের ছবি ও ভিডিও ধারণ করতো এবং পরবর্তীতে এসব ছবি ও ভিডিও দ্বারা তাদেরকে ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের অর্থ আত্মসাত করে নিতো এবং পর্নোগ্রাফিক ভিডিও সংরক্ষণ, অশ্লীল ছবি ও ভিডিও আদান-প্রদান, বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে যুব সমাজের নৈতিক অবক্ষয় ও গণ-উপদ্রব সৃষ্টি করতো। অভিযানকালে তাদের কাছ থেকে এসব পর্ণোগ্রাফিক আলামতসহ চার টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, দুই টি মোবাইল এবং পর্ণোগ্রাফির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *