প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১, ২০২৩ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে আফাজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আফাজ উদ্দিন বাটাজোর গিলারচালা এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সিডষ্টোর-বাটাজোর সড়কে উপজেলার আমতলী নামক স্থানে ।
স্থানীয়রা জানায়, উপজেলার গিলারচালা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন বাটাজোর বাজার থেকে দ্রæতগতিতে মোটরসাইকেল চালিয়ে গিলারচালা নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার এসআই আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলসহ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মোট পড়া হয়েছে: ৯০৭