ময়মনসিংহে সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন  

শেয়ার করুন :

মো:জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যান সোসাইটি র জেলা কমিটির সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক শামছুল আলম এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর গাঙ্গিনাপাড় ফিরোজ জাঙ্গাগীর চত্তরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ও মহানগর কমিটির আয়োজনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যান সোসাইটি’র জেলা কমিটির সাধারণ সস্পাদক মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বনেক’র সভাপতি ও দৈনিক আমাদের কণ্ঠের ষ্টাফ রিপোর্টার মো: খাইরুল আলম রফিক, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, জেলা কমিটির সাংগঠনিক সস্পাদক মো: শামীম হোসাইন, রবিউল আউয়াল রবি, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি মো: সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা কমিটির সহ সভাপতি আব্দুল কাদির তারা,জাকির হোসেন, যুগ্নসম্পাদক মো: মাজাহারুল হক, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: সোহেল রানা, দপ্তর সস্পাদক আবুল বাশার লিংকন, দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ষ্টাফ রিপোর্টার মফিদুল ইসলাম লাভলু, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ষ্টাফ রিপোর্টার এনামুল হক ছোটন, দৈনিক দেশকাল প্রতিনিধি অজয় সরকার, সালাউদ্দিন উজ্জল, সভাপতি (বাতৃসকসো) গফরগাঁও উপজেলা শাখা, আবু সাঈদ ভুইয়া শাহীন, সহ-সভাপতি গফরগাঁও উপজেলা, মুখলেছুর রহমান, সভাপতি নান্দাইল উপজেলা শাখা, হৃদয় হাসান, যুগ্নসম্পাদক নান্দাইল উপজেলা শাখা, সোহানুর রহমান সোহান, খোকন সাহাসহ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!