গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ফাহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের কাজল সরকারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু ফাহাদ পরিবারের লোকজনের অগোচরে খেলা করতে বাড়ির বাইরে চলে যায়। খেলার ফাঁকে কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে পানিতে ডুবে যায় শিশুটি। বহু খোঁজাখুজি পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাশিদুজ্জামান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!