তফসিলকে স্বাগত জানিয়ে গফরগাঁওয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। “শেখ হাসিনা সরকার, বার বার দরকার। ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন ” শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় মিছিলটি।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মনসুর, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, পৌর প্যানেল মেয়র শাহজাহান সাজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম.  সালাউদ্দিন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলালসহ আরো অনেকেই প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কার বিজয় সুনিশ্চিতকরণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *