ভালুকায় অটোচালকের দুই হাত ভেঙে দেয়া হয়েছে

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে দুই হাত ভেঙে দেয়া হেেয়ছে নূর মোহাম্মদ (৪০) নামে এক অটোচালকের। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামে। ওই ঘটনায় মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে উপজেলার কাচিনা গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে সেলিম (২৪), ছোট কাশর গ্রামের আবু জাফরের ছেলে মো. নাঈম সরকারসহ (২৫) ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামীয় আরো ৮জনকে আসামী করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল হকের ছেলে নূর মোহাম্মদ ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামের আবদুল কাদেরের বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। এদিকে, পূর্ববিরোধের জের ধরে গত সোমবার (১৩ নভেম্বর) রাতে আবদুল কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটে। হামলার সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ভালুকা মডেল থানা পুলিশঘটনাস্থলে যায়। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে বাড়ির মালিকের পক্ষে কথা বলেন অটোচালক ভাড়াটিয়া নূর মোহাম্মদ। এরই জের ধরে বুধবার (১৫ নভেম্বর) রাতে বাসায় ফেরার পথে স্থানীয় হাওয়েল টেক্সটাইল মিলের কাছে নূর মোহাম্মদের উপর হামলা চালিয়ে এবং এলোপাথারী পিটিয়ে নূর মোহাম্মদের দুই হাত ভেঙে দেয়া হয়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *