বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আব্দুল বাতেনের ইন্তেকাল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব আব্দুল বাতেন (৬৮) আর নেই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের ভাটিকেশর নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম আব্দুল বাতেনের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রামে। তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্ম জীবন শেষ করে ময়মনসিংহের ভাটিকেশর এলাকায় বসবাস করতেন।
গতকাল বুধবার বাদ জোহর ময়মনসিংহ আলেয়া মাদ্রাসা মসজিদে সামনে জানাযা শেষে ভাটিকাশর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুম আব্দুল বাতেনের মৃত্যুতে গফরগাঁও চাকরীজীবি কল্যাণ সমিতি , গফরগাঁও প্রেসক্লাব,
ময়মনসিংহ আলেয়া মাদ্রাসা, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেএমইউজে) গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *