বাংলাদেশ প্রেসক্লাব- কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার-

বাংলাদেশ প্রেসক্লাব (গভঃ রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার বিকালে কমলগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
মো: আব্দুস সালামের সভাপতিত্বে ও শামীম আহমদ তালুকদারের সঞ্চালনায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এম.এ রুমান আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদসহ সাংবাদিক নেতৃবৃন্দরা। ত্রি-বার্ষিক সম্মেলনে সবার সম্মতিক্রমে ৩য় বারের মতো কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হলেন মোঃ আব্দুস সালাম, (স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক মাতৃভূমির খবর), সহ সভাপতি মোশারফ হোসেন মোল্লা, সহ সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সহ সাংগঠনিক সম্পাদক এস এম মুমিনুল ইসলাম, মো: হোসেন বক্ত দপ্তর সম্পাদক, সোয়েব আহমদ, সমাজ কল্যান সম্পাদক ,নির্বাহী সদস্য জয়নুল আবেদীন,নির্বাহী সদস্য আব্দুল মতিন পলাশ প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *