ভালুকায় অবরোধের সমর্থনে পৌরবিএনপির বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)-
ময়মনসিংহের ভালুকায় অবরোধের সর্মথনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি। গতকাল (২ নভেম্বর) বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের বরটিলা হতে শুরু করে ভালুকা সরকারী ডিগ্রী কলেজের সামনে গিয়ে শেষ হয়। অপরদিকে মহাসড়কের ভরাডোবা নামক স্থানে সেচ্ছাসেবক দলের একটি মিছিল বের হয়ে মহাসড়কের প্রায় এক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে অবরোধের কারণে তৃতীয়দিনেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল প্রায়ই বন্ধ ছিলো। দুপুরের পর সৌখিন ও এনা পরিবহনের দুইটি গাড়ি ঢাকার উদ্দেশে ভালুকা বাসস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!