ময়মনসিংহে বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর ময়মনসিংহ জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২ টায় ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ি গ্রীণ পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আমার সময় ও দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি ও জেলা কমিটির সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ (পিপিএম-বার)।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা কমিটির অর্থ সম্পাদক সোহানুর রহমান সোহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর ওয়াজেদ আলী, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডাঃ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা সদস্য অধ্যাপক জসীম উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের বিভাগীয় কমিটির সভাপতি আনোয়ার তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, সাংগঠনিক সম্পাদক মুশিদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোস্তাক হাসান, অর্থ সম্পাদক আব্দুল মতিন মাসুদ, প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!