গফরগাঁওয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার , গফরগাঁও সার্কেল এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে একদল পুলিশ অভিযান চালিয়ে পাইথল ইউনিয়নের শহিদ নগর এলাকায় নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি শহিদ নগর গ্রামের মৃত আঃ সামাদের ছেলে ফারুক ওরফে ফারুক শেখ (৫০) কে গ্রেফতার করে।
পুলিশ জানান, পাগলা থানার মামলা নং- ১৫ ধারা ১৯৯০ সনের ১৯(১) টেবিলের ৭(ক) ধারা মোতাবেক দোয়ী সাব্স্ত্য করে ৬ মাসে সস্রম কারাদণ্ড অথবা ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত হয় সে। এরপর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, ধৃত আসামিকে সোমবার দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!