গফরগাঁওয়ে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

রোববার (১ অক্টোবর) বিকেলে গফরগাঁও পৌরশহরের অবস্থিত জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী যুবলীগ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এড: আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, আখেরুল ইমাম সোহাগ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালীসহ আরো অনেকেই প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *