সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৩৪) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকন্দ গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
দেশে স্ত্রী ও দুই সন্তান রেখে গত মার্চ মাসে সে কর্মসূত্রে সৌদি আরব যায়।
গত বুধবার (২৭ সেপ্টেম্বর ) সৌদি আরবের স্থানীয় সময় দুপুরে আবহা জেলার বিশা নগরী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানায়, আমিরুল ইসলাম পারিবারিক স্বচ্ছলতার আশায় ৬ মাস পুর্বে ড্রাইভিং ভিসায় সৌদি আরবের আবহা জেলার বিশা নগরীতে যান। সেখানে ময়লা আবর্জনা বহনকারী গাড়ী চালাতেন। ঘটনার দিন দুপুরে বিশা নগরীতে গাড়ী চালিয়ে যাওয়া সময় হঠাৎ সড়কে গাড়িটি উল্টে যায়। এতে আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এ খবর নিহতের পরিবারের সদস্যরা বুধবার রাতে জানতে পারে। এবং পরিবারে শোকের ছায়া নেমে আসে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!