রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদের ১৭৪ জন বিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের নির্দেশে ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি ওজনের বস্তায় উক্ত চাল বিতরণ শুরু হয়।
এসময় উপস্থিত থেকে চাল বিতরণ করেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, ইউপি সচিব, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও পাঁচবাগ ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।
ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের বিজিডি কার্ডের বই দেখে পরিষদের দায়িত্বরতরা সঠিক ভাবে চাল বিতরণ করতে দেখা যায়। অতীতের চেয়ে চাউলের বস্তা ও ওজন সঠিক পেয়ে কার্ডধারী নারী পুরুষরা চেয়ারম্যান ও সরকারের প্রশংসা করেন।
পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম বলেন, সঠিক সময়ে চাল উত্তোলন করে পরিষদে রাখা হয়। যার যার সুবিধা অনুযায়ী পরেও যারা আসে তাদেরকে দেওয়া হয়। চাল বিতরণ সম্পন্ন করা পর্যন্ত নিজ হাতে চাল বিতরণের চেষ্টা করে আসছি।