গফরগাঁওয়ের পাগলায় বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” স্লোগানে ময়মনসিংহর গফরগাঁওয়ে উপজৈ পাগলা থানার পাইথল ইউনিয়নের ৫ নম্বর বিটের আয়োজনে বিট পুলিশিংয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার পাইথল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত হয়ে দিক নির্দেশনায় বক্তব্য রাখেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ।
তিনি বলেন, মাদক নির্মূল, করা জঙ্গীবাদ নিরসন, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ, ইভটিজিং এবং বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। অভিভাবকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখার অনুরোধ করেন। তাদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক বিক্রেতা ও সেবনকারী, অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাবাসীর প্রতি অনুরোধ জানান।

বৈঠকে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, বিট অফিসার শেখ রফিকুল ইসলাম, সহকারী বিট অফিসার হাবিবুর রহমান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি সদস্য সহ সমাজের গণ্যমান্য ব্যক্তবর্গ।।
*************


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!