তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় দুই ইটভাটা শ্রমিক নিহত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় (ময়মনসিংহ-নেত্রকোনা) আঞ্চলিক সড়কে ট্রাক ও মাহিন্দ্র ট্রলির সংঘর্ষে দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন -হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের রাজিব মিয়া (২৫) ও কুরুয়াপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র সাব্বির হোসেন (১৫)।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের খিচা (ভান্ডারীর মোড়) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

তারাকান্দা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১ টার সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি ইট ভর্তি মাহিন্দ্র ট্রলিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রলিটি উল্টে গেলে ইটের নিচে চাপাপড়ে ঐ দুই ইটভাটা শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই আব্দুল মালেক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাতেই শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো: ট- ১৫৬৩৫৪) আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *