গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে নৌকা বাইচ প্রতিযোগিতা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে আনন্দ-উচ্ছ্বাসে, হাজারো দর্শকের করতালি ও মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
গত মঙ্গলবার বিকেলে প্রয়াত এমপি আলতাফ হোসেন গোলন্দাজ স্মৃতি স্মরণে অনুষ্ঠিত এ নৌকা বাইচে বিভিন্ন এলাকা থেকে এসে ৮টি দল অংশ নেয়।
উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন থেকে শুরু করে টাংগাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারে গিয়ে শেষ হয় এ নৌকা বাইচটি।
প্রতিযোগিতাটি দেখতে হাজারো দর্শনার্থী নদের দুই প্রান্তে অবস্থান নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *