গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শহিদুল ইসলাম ওরফে রুপক (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক দ্রবাদি পাওয়া যায়।

আটককৃত শহিদুল ইসলাম ওরফে রুপক রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল্লাহ মাষ্টারের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, রুপকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। গত শুক্রবার দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!