ত্রিশালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেয়ার করুন :

ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশের স্হপত্তি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১জুন মঙ্গলবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলার নওধার লেকেরপার এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা মাজহারুল ইসলাম জুয়েল। উক্ত  অনুষ্ঠানে ত্রিশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুবনেতা মুরাদ হোসেন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব আবু সালেম, যুগ্ন আহবায়ক আশরাফুল আলম নাঈম, আবু সাঈদ, আবু রায়হান আহমেদ রোমান, রোকনুজ্জামান বাপ্পি, নাদিম মাহমুদ, সদস্য আল আমিন, তানভীর ফয়েজ নাফিস, শহিদুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সদস্য-সচিব শান্ত তরফদার, যুগ্ম আহবায়ক সারুয়ার হোসাইন জিন্নাত, নাইম, শাহ্রিয়ার রিফাত, আলগীর আহম্মেদ প্রমূখ। এছাড়াও ত্রিশাল উপজেলা বিএন পি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!