গফরগাঁওয়ে হাতিখলা স্কুলে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং বিষয়ক সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ে হাতিখলা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে সভা করে থানা পুলিশ।

গত রোববার দুপুরে গফরগাঁও থানা ও গফরগাঁও ইউনিয়নের ৭নং বিট পুলিশের আয়োজনে হাতিখলা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন।
তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই আমরা অবশ্যই মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংকে ঘৃণার চোখে দেখব ।

হাতিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সালাম এর সভাপতিত্বে সচেতনতা মূলক সভায় বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন, বিট ইনচার্জ এস আই ওসমান গনি, বিট সহকারী এএসআই শওকত আলী প্রমুখ।
********


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!