গফরগাঁওয়ে ডায়নামিক ওয়েবসাইট স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কালাইপাড় জালেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের ডায়নামিক ওয়েবসাইট (Kjghschool.edu.bd) স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্ভোধন, অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইপাড় জালেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে সভাপতি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী এর উদ্বোধন করেন।

যার ফলে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলো “কালাইপাড় জালেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়”।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ফকির এ মতিন, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *